• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২০:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মিমির জন্মদিনে নুসরাতের বিশেষ বার্তা

১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:১১

মিমির জন্মদিনে নুসরাতের বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির ময়দান দীর্ঘ পথচলায় তাদের বন্ধুত্ব বারবার চর্চায় এসেছে। কখনো গভীর সখ্য, কখনো বা ‘শীতল সম্পর্কের’ গুঞ্জন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মিমির জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন নুসরাত জাহান। প্রিয় বন্ধুর জন্য লিখলেন এক আবেগঘন খোলা চিঠি।

বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করে নুসরত বলেন, ‘‘যোদ্ধা’ সিনেমার শুটিং সেট থেকে এই পথচলার শুরু। এসভিএফ-এর অফিসে প্রথম দেখা, এরপর একসঙ্গে নাচের মহড়া। সেই পনেরো দিনের আউটডোর শুটিংয়েই একে অপরের ছায়াসঙ্গী হয়ে ওঠা।’ একে অপরের গোপন কথা থেকে শুরু করে মনের কষ্ট সব ভাগ করে নিয়েছেন দুই বান্ধবী।

থাইল্যান্ডের রাস্তায় শুটিংয়ের ফাঁকে টমেটো ঘষে ত্বকের যত্ন নেওয়া কিংবা গভীর রাতে চুপিচুপি প্যানকেক খেতে বেরিয়ে পড়ার মুহূর্তগুলো আজও নুসরতের স্মৃতিতে উজ্জ্বল। মিমির ‘কেমোমিল টি’ প্রীতির কথা উল্লেখ করে তিনি জানান, মিমি নিজ হাতে চা বানিয়ে তাকে খাওয়াতেন।

তিনি বলেন, ‘আমরা এখন বড় হয়েছি। আমার সন্তান আছে, মিমিও নিজের সংসার ও কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এর মানে এই নয় যে বন্ধুত্ব শেষ হয়ে গেছে। মান-অভিমান থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের মৃত্যু হয়নি।’

রাজনীতির মাঠেও দুজনে একসঙ্গে তৃণমূলের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। নুসরাতের চোখে মিমি বাইরে থেকে যতটা ‘ডেয়ার ডেভিল’, ভেতর থেকে ঠিক ততটাই নরম মনের। মিমির জন্মদিনে তার একটুকুও বদল চান না নুসরাত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩