• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:১৩:৩২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

স্টার অ্যাওয়ার্ড পেলেন জান্নাতুল অনন্য অপ্সরা

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২১:২৯

স্টার অ্যাওয়ার্ড পেলেন জান্নাতুল অনন্য অপ্সরা

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা এমইজেএএফ স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই অনুষ্ঠানের আয়োজন করে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এমইজেএএফ)। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার গ্রহণের পরে জান্নাতুল অনন্য অপ্সরা বলেন, ‘এ ধরনের স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা ও মিডিয়ার সমর্থন পাওয়াটা আমার জন্য অসীম অনুপ্রেরণা। বিশেষভাবে ধন্যবাদ জানাই আয়োজকদেরকে।’

অল্প সময়ের মধ্যেই মিডিয়ায় নিজের অবস্থান দৃঢ় করেছেন তিনি। মডেলিং থেকে ক্যারিয়ার শুরু হলেও, ইতোমধ্যে নাটক ও সিনেমায় সমানভাবে কাজ করছেন। ভবিষ্যতেও ভিন্নধর্মী চরিত্রে দর্শকের সামনে আসার আশাবাদ ব্যক্ত করেছেন এই উদীয়মান অভিনেত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১