• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১৬:৫৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শুভশ্রীকে নিয়ে রাজের আবেগঘন বার্তা

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫১:৫৭

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শুভশ্রীকে নিয়ে রাজের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক: টালিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই জল্পনার মধ্যেই ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিন ঘিরে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি পরস্পরের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এই দম্পতি।

১২ সেপ্টেম্বর শনিবার ইউভানের জন্মদিন উপলক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে সুইমিং পুলে কাটানো একান্ত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন রাজ চক্রবর্তী। সেখানে স্ত্রী শুভশ্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ইউভানের জন্মের মধ্য দিয়ে শুভশ্রীও একজন মা হিসেবে নতুনভাবে জন্ম নিয়েছেন।

শুভশ্রীর উদ্দেশে রাজ আরও লেখেন, প্রতিদিন তিনি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করেন, যার মাধ্যমে শুভশ্রী শুধু তাঁদের সন্তানদের বড় করছেন না, পুরো পরিবারকেও একসঙ্গে ধরে রেখেছেন। এসব কারণেই প্রতিদিন নতুন করে শুভশ্রীর প্রেমে পড়েন বলেও জানান তিনি।

অন্যদিকে, শুভশ্রীও ইউভানের শৈশবের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। ছেলের প্রতি ভালোবাসা ও আবেগের কথাও সেখানে তুলে ধরেছেন অভিনেত্রী।

সম্প্রতি রাজ ও শুভশ্রীর সম্পর্কের দূরত্ব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা আলোচনা চলছিল। রাজের পরিচালিত ‘দেশু ৭’ সিনেমার প্রচারের সময়ও টালিউডের অন্দরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে ইউভানের জন্মদিনে দুজনের একসঙ্গে ছবি এবং পরস্পরের প্রতি ভালোবাসার বার্তা প্রকাশের পর সেই জল্পনা অনেকটাই থিতিয়ে এসেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। পরে তাঁদের পরিবারে আসে কন্যাসন্তান ইয়ালিনি।

সূত্র: আনন্দবাজার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯

চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৬:২৫