• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৪৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জারা জামান–শাহেন শাহ অভিনীত সিনেমা ‘খিলাড়ি’

২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৭:৪৭

১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জারা জামান–শাহেন শাহ অভিনীত সিনেমা ‘খিলাড়ি’

বিনোদন ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা জারা জামান ও শাহেন শাহ অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খিলাড়ি’। জারা জামানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মো. শফিউল্লাহ।

বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের মনোরম লোকেশনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে, যা দর্শকদের দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন নির্মাতা।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা ও প্রযোজক জারা জামান।

তিনি বলেন, 'দর্শক এবার গ্ল্যামার ও অ্যাকশন লুকে আমাকে দেখতে পাবেন। এই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি—বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।

'চরিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, 'খিলাড়ি’তে আমি একজন প্রতিবাদী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে, আর এ কারণেই সিনেমাটি নিয়ে আমি আরও বেশি আশাবাদী।'

এছাড়া অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে। ছবিটির গানগুলোতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।

এদিকে জারা জামান অভিনীত আরও তিনটি সিনেমা—‘ফেরারি’ ও 'কি করে ভুলি তোরে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই এসব ছবিও দর্শকের সামনে আসবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২