• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:২৪:৫১ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, ভর্তি করাবেন স্কুলে

২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৩:২৭

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, ভর্তি করাবেন স্কুলে

বিনোদন ডেস্ক: গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।

এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী।

Ad
Ad

শুধু তাই নয়, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় শাকিবের দুই সন্তান জয় ও বীর। নানা নেতিবাচক ঘটনার রেষে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস।

Ad

এবার জানা গেল, আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি।

নায়িকা এটাও জানালেন, এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন।

অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করালেও সেখানেই শাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু। বরং, এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আড়ালে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us