• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ রাত ১০:০১:৫০ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

১৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:০১

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ এপ্রিল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।

এতে বলা হয়, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে উদ্ভূত সমস্যা নিরসন করতে জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মার্চ ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন অনলাইন দাখিলের সময়সীমা বাড়িয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (১ক)-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী করদাতারা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৩৩


শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫২