• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩৮:০২ (01-May-2026)
  • - ৩৩° সে:

১৬ দিনে কত আয় করল ‘জংলি’, জানালেন পরিচালক

১৭ এপ্রিল ২০২৫ সকাল ১১:১১:৩৪

১৬ দিনে কত আয় করল ‘জংলি’, জানালেন পরিচালক

বিনোদন ডেস্ক: এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা। এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো হাউজফুল যাচ্ছে। যে কারণে ঈদের তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে এখনও জংলি দেখতে মানুষ ভিড় জমাচ্ছে।

এমন অবস্থায় মুক্তির ১৬ দিনে জংলি কত আয় করেছে, সেই তথ্য দিয়েছেন সিনেমার পরিচালক এম রাহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা।

Ad
Ad

রহিম তার স্ট্যাটাসে জানান, পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হবো।

Ad

এরপর সিনেমার আয়ের পরিমাণ জানিয়ে তিনি বলেছেন, জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।

জানা গেছে, জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে সিয়ামকে সেই চিরায়ত ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। পর্দায় এবার তিনি পাশের বাড়ির ছেলে নন; বরং বখে যাওয়া এক জংলি। পর্দায় তিনি সত্যিই জংলি হয়ে উঠেছিলেন।

এ সিনেমাতে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট নৈঋতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা। অত:পর সিয়াম সত্যিই সত্যিই তার বাবা হয়ে উঠেন।

প্রসঙ্গত, ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
১ মে ২০২৬ দুপুর ০২:৫৮:৪৮



গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭



Follow Us