• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪২:২২ (09-Aug-2026)
  • - ৩৩° সে:

‘ইলিয়াস কাঞ্চন অনেককেই চেনেন না, অনেক কিছুই মনে রাখতে পারেন না’

৯ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৫:৩৪

‘ইলিয়াস কাঞ্চন অনেককেই চেনেন না, অনেক কিছুই মনে রাখতে পারেন না’

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গেল ৩ আগস্ট দেশে ফেরেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আগামী ১২ আগস্ট ফের দেশ ছাড়বেন চিকিৎসার জন্য। এদিকে দেশে ফিরতেই অসুস্থ অভিনেতাকে দেখতে যাচ্ছেন সহকর্মীরা।

এরইমধ্যে চিত্রনায়ক আলমগীর, অভিনেত্রী রোজিনা, শবনমসহ অনেকেই দেখে এসেছেন কাঞ্চনকে। তাদের সঙ্গে ভালো সময় কাটালেও অনেক সময়-ই ছন্দ পতন ঘটেছে। কেননা কাঞ্চন অনেককেই চেনেন না। অনেক কিছুই মনে রাখতে পারেন না। তার মধ্যে ‘স্বাভাবিকতা’ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) সহসভাপতি লিটন এরশাদ।

তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের চলাফেরার মধ্যে আর সেই স্বাভাবিক ব্যাপারটি নেই। অনেককে চেনেন, আবার অনেককেই চেনেন না। অনেক কিছুই মনে রাখতে পারেন না। যেমন গতকাল একসঙ্গে আমরা জুমার নামাজ পড়লাম। নামাজ শেষ হতেই তার শরীর খারাপ হতে লাগল, বাসায় নিয়ে গেলাম।’

এই অস্বাভাবিকতা কেমো ও রেডিওথেরাপির কারণে বলে মনে করছেন নিসচার সহ সভাপতি। তার কথায়, ‘কেমোথেরাপি ও রেডিও মিলে ১০০টি থেরাপি দেওয়া হয়েছে। এটার তো একটা ধকল আছে। সেটার কারণেই এমন অবস্থা। তবে একটা ভালো খবর হলো, কেমো দেওয়ার ফলে টিউমারটির সাইজ অনেক ছোট হয়ে এসেছে। কেমো ও রেডিও তো শেষ হয়েছে। এখন গিয়ে একটা সিটি স্ক্যান-এমআরআই করাতে হবে।’

গত বছরের প্রথম দিকে অভিনেতার শরীরে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভিতে আজকের খেলা (৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (৯ আগস্ট)
৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:২৬


কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল
কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল
৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৫:০৭