• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৭:৩২ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনার কবলে নায়িকা তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি

৩০ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:৩১

সড়ক দুর্ঘটনার কবলে নায়িকা তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি

বিনোদন ডেস্ক: নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। ২৯ আগস্ট শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি।

তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রকল্পের চিত্রধারণ শেষ করে প্রাইভেটকারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি ও তার টিমের সদস্যরা।

পথে ভৈরব সেতু ও টোল প্লাজা পার হওয়ার পর একটি পিকআপ তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে দুর্ঘটনার পর তাদের গাড়িচালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন এবং কিছু দূর যাওয়ার পর সেটি আটকাতে সক্ষম হন। এসময় চালক পিকআপটি রাস্তায় রেখে চাবি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ধাক্কাটি বেশ জোরালো ছিল। তবে সৃষ্টিকর্তার রহমতে গাড়িতে থাকা তিনি, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ