• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৬:০১ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৩৮

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর। এক সপ্তাহ ধরে ফরম পূরণ শেষে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

পরীক্ষার ফল প্রকাশের ৩১ অক্টোবর শনিবার পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ২৭ নভেম্বর।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:৫১