• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৪:০৩ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৫১

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

বিজয় দিবস পালন উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদরাসায় নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

এবার নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

বিজ্ঞপ্তিতে বিজয় দিবস উপলক্ষে ৫টি কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন; সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা; ক্রীড়া প্রতিযোগিতা; বিশেষ দোয়া ও মোনাজাত।

নির্দেশনাসমূহ-

> ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদরাসা ভবনে উত্তোলন করতে হবে।

আরও পড়ুন

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

> ১৬ ডিসেম্বর সকাল ৯টায় নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে (স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে) অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

> জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত ৩ দিনব্যাপী বিজয়মেলা এবং সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

> জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি বা হা-ডু-ডু ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

আরও পড়ুন

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা

> ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদরাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

শহিদ বুদ্ধিজীবী দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মসূচিগুলো হলো- 

আরও পড়ুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

আগামী ১৪ ডিসেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে ‘বিশেষ আলোচনা অনুষ্ঠান’ আয়োজন করতে হবে; আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করা।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৫১



ফের কাছাকাছি তারা ও বীর!
ফের কাছাকাছি তারা ও বীর!
২৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২২:৪৩