• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৩৫:৪৬ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

ফরম পূরণ করেও এসএসসি পরীক্ষা দিতে পারেনি রোমান

২১ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৪

ফরম পূরণ করেও এসএসসি পরীক্ষা দিতে পারেনি রোমান

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেও এক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি এমন অভিযোগ উঠেছে।

উপজেলার বেড়াইদেরচালা গ্রামের হলি স্টার চাইল্ড একাডেমি স্কুলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

Ad
Ad

অভিযোগকারী মো. রোমান ওই এলাকার বাসিন্দা এবং হলি স্টার চাইল্ড একাডেমির ছাত্র। স্কুল কর্তৃপক্ষ তাকে স্থানীয় আলহাজ্ব ধনাই বেপারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করায়।

Ad

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে রোমান ফরম পূরণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ৬ হাজার ৮০০ টাকা জমা দেন। তবে তার দাবি, এরপরও তার ফরম পূরণ করা হয়নি। পরীক্ষার আগের দিন ২০ এপ্রিল রাতে প্রধান শিক্ষক তাকে ফোন করে মে মাস পর্যন্ত বকেয়া বেতন বাবদ ৪ হাজার ৪০০ টাকা এবং কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা নেন। পরে তাকে জানানো হয়, এ বছর তার প্রবেশপত্র আসেনি এবং আগামী বছর তাকে পরীক্ষা দিতে হবে।

রোমান বলেন, ‘বিদ্যালয়ের সব পাওনা পরিশোধ করার পরও আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। প্রধান শিক্ষকের গাফিলতির কারণে আমার একটি বছর নষ্ট হয়ে গেল।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন হলি স্টার চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক মো. শরিফ বেপারী বলেন, রোমান এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি এবং তার কাছ থেকে ফরম পূরণের কোনো টাকা নেওয়া হয়নি। শুধু বকেয়া বেতনের টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us