• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:০১:৪৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে শতভাগ বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৯:০৩

প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে শতভাগ বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পাবে।

১ ডিসেম্বর রোববার দুপুরে রংপুর পিটিআই এ এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমরা জানুয়ারি মাসে শতভাগ প্রাথমিকে বই দিতে পারব। আগে যেমন উৎসব করে দিতাম এবার উৎসব না হলেও বই দেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের অনেক বই ছাপানো হয়েছে। জানুয়ারি মাসে প্রাথমিকের সব বই দিয়ে দেব।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, প্রাথমিকে খুব পরিবর্তন করার মতো কিছু করার ছিল না। ফলে আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছি। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে ছাত্র-জনতার যে অভ্যুত্থান ঘটে গেল তার প্রতিফলন থাকবে গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে থাকবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন মনোভাব প্রচলিত আছে। অনেকে মনে করেন, বাচ্চাদের সব কিছু শিখিয়ে ফেলতে পারে কিন্তু আমরা তা মনে করি না। প্রত্যেকে মনে করে প্রাথমিক শিক্ষার মান হচ্ছে সাক্ষর করে গড়ে তোলা। আসলে সাক্ষর মানে তার নিজভাষায় বইয়ের লেখা পড়তে পারা। আমাদের মূল টার্গেট কীভাবে বাচ্চাদের আরও শিক্ষা দিতে পারি। যেন পঞ্চম শ্রেণির বাচ্চা তার মাতৃভাষা শিখতে পারে। এবং যোগ-বিয়োগ, গুণ-ভাগ এসব করতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩






সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪