• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৭:১৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি: ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টিতে শূন্য

৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৫:৩৫

এইচএসসি: ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টিতে শূন্য
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। বিপরীতে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পারেননি।

গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি; অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ সফল প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি। অন্যদিকে, গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ২০২টি, যা এবার বেড়ে ২৯৩টিতে পৌঁছেছে।

৩১ অক্টোবর শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আয়োজিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও এই ফল জানা যাচ্ছে।

আরও পড়ুন

ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

এ বছর দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। সারাদেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২ জুলাই চলতি বছরের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়েছিল, যা পরবর্তীতে ৯ সেপ্টেম্বর সম্পন্ন করা হয়।

এদিকে প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট বা ক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯


এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২




নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯