• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

৪ নভেম্বর ২০২৩ রাত ০৯:১৬:০৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আর বাংলাদেশ না হলে মফস্বল এলাকয় এমন সুন্দর সরকারী ডিগ্রি কলেজও হত না।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। ভবিষ্যতে দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে দেশের সকল শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবেই আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারবো।

শনিবার সকাল ১০টায় নওগাঁ জেলার দ্বিতীয় বৃহত্তম সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুর রহমানের সভাতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, প্রফেসর ইসমত এনামুল হক, আলফারুক চৌধুরী মলিন, পোরশা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জুলফিকার আলী সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী কলেজ ক্যাম্পাশে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপন, বেলুন উড়ানো এবং কেক কেটে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর কলেজের নতুন-পুরাতন শিক্ষার্থী শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০