• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৪৮ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের পাস করেনি কেউ

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৯:১১

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব কলেজের পাসের হার শূন্য শতাংশ। আর রাজশাহী বোর্ডের পাসের হার ৪৫.০৬ শতাংশ।

৩১ অক্টোবর শনিবার সকালে প্রকাশিত রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে শূন্য শতাংশ পাসের হার কলেজের সংখ্যা ৩৯টি। এর আগের বছর ২০২৫ সালে এ ধরনের কলেজ ছিল ৩৫টি। ২০২৪ সালে ছিল ১২টি, ২০২৩ সালে ৪টি এবং ২০২২ সালে ছিল ৯টি।

আরও পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যানে আরও দেখা গেছে, ২০২৬ সালে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন কলেজের সংখ্যা ৯টি। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১৮টি। অন্যদিকে ২০২৪ সালে ৩৫টি এবং ২০২৩ সালে ৩৭টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

এদিকে, গত ৭ বছরের তুলনায় চলতি বছরে সর্বনিম্ন পাশের হার। গত ২০২৫ সালে পাশের হার ছিল ৫৯.৪০ শতাংশ, ২০২৪ সালে ৮১.২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮.৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১.৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭.২৯ শতাংশ ও ২০২০ সালে শতভাগ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯



জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬