ডেস্ক রিপোর্ট: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
২৪ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের দিন ২৩ নভেম্বর সোমবার দেশের মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। সে হিসাবে এক দিনে রিজার্ভ বেড়েছে ২ কোটি ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, দেশের আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং আন্তর্জাতিক লেনদেনের সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available