অনলাইন ডেস্ক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিক্রি হচ্ছে স্বর্ণ। রোববার ভরিতে দাম কমানোর পর সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় মঙ্গলবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের G২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
স্বর্ণের নতুন দাম,২২ ক্যারেট ২,৩৫,১৪৬ টাকা, ২১ ক্যারেট ২,২৪,৫৯০ টাকা,১৮ ক্যারেট ১,৯২,৮৬৪ টাকা ও সনাতন পদ্ধতি ১,৫৭,৫২২ টাকা।
এর আগে, রোববার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছিল।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা করা হয়েছিল।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে- ২২ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ২৫৭ টাকা ও সনাতন পদ্ধতি: ৩ হাজার ২০৭ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available