• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৫৯:২১ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৬:৪৮

দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এর আগে গত ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলারে।

গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার
১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৬:৪৮



বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের চুক্তি
১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৬:১৪