• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:১২:৪৬ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৪:৩৮

বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘমেয়াদি বন্ডের জন্য মার্কিন ট্রেজারি বিভাগের তারল্য সহায়তা ঘোষণার পর ডলারের মান ও ট্রেজারি ইয়েল্ড কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। তবে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনার দাম কিছুটা কমেছে।

বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৪৮৮ দশমিক ১৯ ডলারে নেমে আসে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) সোনার দাম ৪ শতাংশের বেশি বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫২৫ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছিল, যা গত ২ জুনের পর সর্বোচ্চ।

তবে মার্কিন গোল্ড ফিউচারসের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫৪৬ দশমিক ৩০ ডলারে স্থিতিশীল রয়েছে।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোনার বাজারে স্পষ্টতই বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। এ ধরনের বড় উল্লম্ফনের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৫০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করতে পেরেছে সোনা। দাম যদি এই সীমার ওপরে অবস্থান ধরে রাখতে পারে, তাহলে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৬৬ দশমিক ৬০ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৪ দশমিক ৯১ ডলারে। এছাড়া প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩২৫ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫১:১০



বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৪:৩৮

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৪:১৫



ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১২:৪৬