• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৭:১৮ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে

১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ায় আজ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি আপলোড হওয়ার কথা রয়েছে।

নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে মূল বেতন একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, ১ম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। পাশাপাশি সোয়া ৯ লাখ পেনশনভোগীও নতুন কাঠামোর সুবিধা পাবেন।

মূল গেজেটের পাশাপাশি বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সশস্ত্র বাহিনী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক এসআরও জারি করা হবে।

গেজেট প্রকাশের পর আইবাস++-এ বেতন পুনর্নির্ধারণ এবং নতুন হিসাব কাঠামো যুক্ত করার কাজ শুরু হবে। এরপর বেতন ফিক্সেশন ও বকেয়া পাওনা সমন্বয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি
নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫০:৪৭


দোয়ারাবাজারে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
দোয়ারাবাজারে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:১৬


কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৪২


নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১৫

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮