• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১৯:৫৪ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

আবারও বাড়ল সিগারেটের দাম

৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:২৪

আবারও বাড়ল সিগারেটের দাম

অনলাইন ডেস্ক: দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

৭ সেপ্টেম্বর সোমবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা ও তদূর্ধ্ব এর স্থলে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনর্নির্ধারণ করে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালাসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

এর ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য এবং রাজস্ব ঘাটতি হ্রাস পাবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভা কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৩০

দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৫৯




আবারও বাড়ল সিগারেটের দাম
আবারও বাড়ল সিগারেটের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:২৪