• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:২৮:৫৪ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

দেবীগঞ্জে ধর্ষণের অভিযোগ, নৈশ প্রহরী গ্রেফতার

১ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:২২

দেবীগঞ্জে ধর্ষণের অভিযোগ, নৈশ প্রহরী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: সাত বছরের শিশুকন্যা ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ প্রহরী রাকিব ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

১ মার্চ রোববার ওই যুবককে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

Ad
Ad

ভুক্তভোগী শিশুর মা পারভীন বেগম (৪৮) দেবীগঞ্জ থানায় রাকিব হোসেনের নাম উল্লেখ করে সকালে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করের। এজাহার দায়েরের পর দুপুরেই তাকে গ্রেফতার করে।

Ad

অভিযুক্ত রাকিব ইসলাম (২৯) দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে।

অভিযোগে জানা যায়, ২০ ফেব্রুয়ারি দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সময়ে রাকিব ইসলাম ওই শিশুকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাকিব ইসলাম দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তিভিত্তিক নৈশ প্রহরী হিসেবে কাজ করছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, শিশুর পরিবার এজাহার দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
১ মার্চ ২০২৬ রাত ০৮:১৪:৫২







Follow Us