জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুর আলম (৪০) কে আটক করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় সানন্দবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক নুর আলম চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গত ৩০ জুলাই রাতে নিজ বাড়িতে ধর্ষণ করেন নুর আলম।
এঘটনায় ১৫ আগস্ট শনিবার বিকেলে ওই নারী দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সন্ধ্যায় সানন্দবাড়ী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর আলমকে আটক করেন।
দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available