• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:২২ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০২

ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক: ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার অপর আসামি দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

২৯ জুলাই বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, নিহত শফিকুল ইসলাম শপু প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতির সঙ্গে প্রায়ই পারিবারিক কলহের সৃষ্টি হতো। এরই জেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি শপুকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ হাবুন ব্যাপারী মোড় এলাকার বাড়ির সামনের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।

ঘটনার তিন দিন পর, ১৩ জুন পুকুর থেকে শফিকুল ইসলাম শপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় আফরোজা শেখ ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আফরোজা শেখ ইতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে অর্থদণ্ডও আরোপ করা হয়। তবে দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us