কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় প্রিয় দল আর্জেন্টিনার হারকে সহ্য করতে না পেরে সুমন হোসেন (৩০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২০ জুলাই সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ১৬ দাগ এলাকার আফজাল হোসেনের ছেলে। সে পেশায় একজন গাড়িচালক। বিশ্বকাপ ফুটবল খেলায় প্রিয় দল হিসাবে সমর্থন করে আর্জেন্টিনাকে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতরাত ১টায় খেলা ছিলো সুমনের প্রিয় দল আর্জেন্টিনার সাথে স্পেনের, তাই বাড়ির পাশে খেলা দেখে। এ সময় সুমন প্রিয় দলের উন্মাদনায় ফেটে পড়ে। পরে প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেলে মনের দুঃখে বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ভেড়ামারার থানার অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available