• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৫৫:৩২ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, একদিনে আক্রান্ত ১৫

৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৪:৩৮

পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, একদিনে আক্রান্ত ১৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৫ জনে। এদিকে গত মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫৬৫ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১৬ জন। বর্তমানে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৫ জন রোগীর মধ্যে ১১ জন পিরোজপুর জেলা হাসপাতালে, ১ জন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশ রাজধানী ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ জেলায় ফিরে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার বাসিন্দাদের সংখ্যাই বেশি।

রোগী ও স্বজনদের দাবি, ডেঙ্গু রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা ইউনিট চালু করতে হবে এবং জেলা হাসপাতালের নতুন ভবন দ্রুত চালু করতে হবে।

জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতালে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বিশেষ মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে
সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে
৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০২:৪১






Follow Us