• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৩০:০৮ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, মায়ের আত্মহত্যা

২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:৫১

জামালপুরে ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, মায়ের আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুরে গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে সালিশি বৈঠকে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনার অপমান সইতে না পেরে জোসনা বানু নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

২৬ মার্চ বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোসনা বানু ওই এলাকার সুরুজ আলীর স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে উপজেলার খলিলহাটা এলাকার পুলিশের এসআই নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েক জন চোর। ঘটনার পর রাত ৩টার দিকে স্থানীয় ইউপি সদস্য নায়েব আলী লোকজন নিয়ে প্রতিবেশী সুরুজ্জামানের ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে যান।

Ad

এ সময় সুজনকে বাড়িতে না পেয়ে তার বাবা সুরুজ আলো ও মা জোসনা বানুকে ধরে নিয়ে আসে।

পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে এলাকায় সালিশি বৈঠক বসে। বৈঠকে ওই এলাকার আরও দুইজন তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ডেকে এনে মারধর করা হয়। একই সাথে সুরুজ আলী ও তার স্ত্রী জোসনা বানুকেও মারধর করা হয়। অপমান সইতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য নায়েব আলী।

খবর পেয়ে জামালপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪










Follow Us