• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৪:১০ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার

১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৫৯

সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মালামালসহ একজন এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চার নারীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর থানার একটি চুরি মামলার (এফআইআর নং-১৩) সূত্র ধরে এসআই ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০ জুলাই শুক্রবার রাতে মো. কালা মিয়া (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করেন। সে জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মো. তারেক মিয়ার ছেলে। এ সময় তার হেফাজত থেকে বাদীর চুরি হওয়া একটি মূল্যবান গাভী গরু উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১১ জুলাই শনিবার দুপুরে চার নারীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পারভিন বেগম (৪০) ও পুতুল খানম (৩৯), সাতক্ষীরার কলারোয়ার মোছা. আকলিমা খাতুন (৪৪) এবং যশোরের কোতয়ালী থানার মোছা. রেবেকা খাতুন (৫১)।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার পাঁচ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৩৬


সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৫৯


Follow Us