• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫০:৫৬ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

বানারীপাড়ায় বড়ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৬

বানারীপাড়ায় বড়ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিরোধের জেরে বড়ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। নিহতের নাম সাব্বির আহমেদ বাবু (৩৮)।

নিহত সাব্বির আহমেদ বাবু ও অভিযুক্ত বড় ভাই জহিরুল ইসলাম ওরফে বিপুল মোল্লা ওই এলাকার মোল্লা বাড়ির মৃত দিলির হোসেন মোল্লার ছেলে।

আরও পড়ুন

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ইয়াবা উদ্ধার

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাব্বির আহমেদ বাবু। পরে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দেড়টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন অভিযুক্ত বিপুল। এমনকি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও চিকিৎসা দিতে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশুকন্যাকে নিয়ে চরম অসহায়ত্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে এখন শুধুই অন্ধকার।’

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় সাব্বির মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। পরে নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন দেখা যায় বলেও জানান তারা।

আরও পড়ুন

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১০:৫২


একদিনে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:২০


মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৬

৮৯ রানে অলআউট ভারত, রেকর্ড গড়ে জিতল কিউইরা
৮৯ রানে অলআউট ভারত, রেকর্ড গড়ে জিতল কিউইরা
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:০৪