• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৫৯:৪৪ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আ. লীগ নেতা

৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৯

বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আ. লীগ নেতা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ায় জামালপুর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে। ঘটনাটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার। 

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। 

Ad
Ad

ভিডিওতে দেখা যায়, মাহমুদুল আলম বাবু কোন একটি জায়গায় দাঁড়িয়ে জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিছুসংখ্যক মানুষের কাছে ভোট চাচ্ছেন। ভিডিওটি ভাইরালের পর সারা জেলায় তোলপাড় শুরু হয়। বিএনপিসহ বিভিন্ন শ্রেণির মানুষ ভিডিওটি নিজেদের ফেসবুক ওয়ালে পোষ্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশনের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দায়ে গ্রেফতার হন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু।

দীর্ঘদিন জেলে থাকার পর ২০২৪ সালের ১০ জুলাই জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে কখনো আড়ালে কখনো প্রকাশ্যে থেকেছেন এই আওয়ামী লীগ নেতা। 

এরমধ্যে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে কয়েকটি নাশকতা মামলার আসামি হন মাহমুদুল আলম বাবু। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের পর কিছুদিন চুপ থাকলেও গত এক সপ্তাহ ধরে ফের প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগ নেতা মাহমুুদুল আলম বাবু। এই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর তিনি হঠাৎ বিএনপির পক্ষ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে যাচ্ছেন।

মঙ্গলবার রাতে ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরালের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বকশীগঞ্জসহ বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগ নেতা হয়ে বিএনপিতে ভোট চাওয়ায় বিষয়টি ভালোভাবে নেননি স্থানীয় লোকজনও। অনেকেই বলছেন পিঠ বাঁচাতে বিএনপির ঘাড়ে বসতে চান মাহমুদুল আলম বাবু। ক্ষোভ দেখা দেয় ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের মধ্যেও। বিশেষ করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। 

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা জানান, মাহমুদুল আলম বাবু একজন সাংবাদিককে খুন করেছেন। তিনি বিতর্কিত ব্যক্তি। তাই বিএনপিকে বেকায়দায় ফেলতে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন তিনি। এতে করে বিএনপির ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তাকে গ্রেফতারের দাবি জানান বিএনপির এই সভাপতি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us