• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩২:৫৬ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩

পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: ছেলের মৃত্যুর শোক সামলে ওঠার আগেই মারা গেলেন মা। মাত্র একদিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

৬ সেপ্টেম্বর রোববার দুপুরের দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম আরা খান। তিনি প্রয়াত অ্যাডভোকেট আশরাফ আলী খানের স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আলম আরা খানের ছেলে মুশফিকুর রহমান খান মামুন। ছেলের আকস্মিক মৃত্যুর পর থেকেই শোকে ভেঙে পড়েন তিনি। এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ফলে মাত্র একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আলম আরা খান ছিলেন গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা প্রয়াত চিকিৎসক মোয়াজ্জেম হোসেন খানের চতুর্থ কন্যা। তার ও ছেলে মুশফিকুর রহমান খান মামুনের মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬




চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৫