কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল মনোমুগ্ধকর কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান। এসময় তিনি স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
সংবর্ধনা পর্বে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সমগ্র আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত, যা স্বাধীনতার মহান চেতনাকে নতুন করে সবার মাঝে জাগ্রত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available