বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) চোরাচালান বিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার হয়েছে।
এসময় দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবির সদস্যরা। এছাড়াও ভারতীয় ওষুধও উদ্ধার করা হয়।


৬ মার্চ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।
ওই অভিযানে ভারতীয় ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।
তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। আটককালে রুপি ছাড়াও ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল, পান মশলা জব্দ করা হয়।
পরে দেওয়ানগঞ্জ মডেল থানায় আটককৃতদের সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available