• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:১২ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

রংপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ৬

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৪৬

রংপুরে মাদকবিরোধী অভিযানে  নারীসহ গ্রেফতার ৬

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার প্রান্তিক গ্রামে পুলিশের অভিযানে গাঁজাসহ এক নারী ও পাঁচজন পুরুষ গ্রেফতার হয়েছে।

২২ নভেম্বর রোববার ছয়জনকেই মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় হারাগাছ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, হারাগাছ থানাধীন উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের জাহেদা খাতুন (৩৬), রাশেদুল ইসলাম (৩৫), বেল্লাল মিয়া (৪২), অজিহার রহমান (৪০), খালেক মিয়া (৪২) ও উদয় নারায়ন মাছহাড়ী গ্রামের রাশিদুল ইসলাম (৩৩)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে হারাগাছ থানার এসআই রুহুল আমিনসহ পুলিশের টিম আরাজী বীরচরণ গ্রামে অভিযান চালিয়ে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় বিক্রির জন্য মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখায় দায়ে ঘটনাস্থল থেকে এক নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

রংপুর মেট্টোপলিন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় ছয়জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রোববার তাদেরকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪