• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১০:২৮ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮

২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৫

রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর বুধবার রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে রহমতপুরের বাসিন্দা ও বর্তমানে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় বসবাসকারী মো. রফিকুল ইসলাম (২৭) এবং পাবলিক হেলথ এলাকার কুদ্দুস আলী (২৮)কে মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়।

এ ছাড়া পুরাতন পুলিশ লাইন্স এলাকার মো. সেকুল ইসলাম (৪৫)কে জিআর পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. শরীফ (৩০), মো. মিজানুর রহমান (৩০), মো. শওকত হোসেন ওরফে বিল্লাল (২৮), মো. মামুন আলম (৩৫) এবং মো. হাসান (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রথম চারজনকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং হাসানকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের মধ্যে ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৫৬



ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী
ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৮:০৬


রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮
রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৫