কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
১৩ জুন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গত কুমিল্লা কোতয়ালী থানার ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার কবরী আক্তার কুমিল্লা সদর উপজেলার ২য় মুরাদপুর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার স্ত্রী।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১ জানায়, মাদক নির্মূল ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available