• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪১:০৭ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা

৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১২

আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার একদন্তে আদম আলী (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

৭ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট এলাকায় এঘটনা ঘটে।

নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে। তিনি শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। আদম আলী তামা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল এর প্রতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলাই তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:৫০

ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন
ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন
৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:৪৯



আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১২





সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১৭