চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাপ রিলিফ সিরাপ ও ১৭ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
১৮ অক্টোবর রোববার রাত ৮টার দিকে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া গ্রামে মাসুদপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ৩৫ বোতল সিরাপ জব্দ করে। একই রাতে সোয়া ১০টার দিকে দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে মনোহরপুর বিওপির টহলদল। জব্দ সিরাপ ও মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত একজন আসামিসহ ২৩৭ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫৩ বোতল মদ জব্দ করা হয়েছে।
কাজী মুস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান, পুশ ইনসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available