• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৮:৪৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

১৪ মে ২০২৬ বিকাল ০৩:৩৪:৩৩

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

১৪ মে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরেও নিজ অফিসে অবস্থান করছিলেন নাছির। এ সময় হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত মাইক্রোস্ট্যান্ডের দিকে দৌড়ে যেতে দেখেছেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুব আলম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us