• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৫২:৫৮ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

৯ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৪:০৫

কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। জব্দ মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ পিএসসি।

Ad
Ad

৮ মার্চ রোববার ভোর আনুমানিক ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন আদর্শ সদর উপজেলার কটকবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

Ad

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোঘলটুলি এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

মীর আলী এজাজ জানায়, জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us