• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫৫:৩৮ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অবৈধ ক্লিনিক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, দুই প্রতিষ্ঠানকে শাস্তি

১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৯:৩৩

নারায়ণগঞ্জে অবৈধ ক্লিনিক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, দুই প্রতিষ্ঠানকে শাস্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩১ মার্চ মঙ্গলবার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

Ad
Ad

এর আগে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় র‍্যাব-১১ এবং ভোক্তা অধিকার যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।

Ad

র‍্যাব জানায়, অভিযানে জালকুড়ির জৈনপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, কদমতলী এলাকায় অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে সে সময় মালিকপক্ষের কাউকে উপস্থিত না পাওয়ায় হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘একটি অবৈধ ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অন্য একটি বেসরকারি হাসপাতালকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে সাময়িক বন্ধ করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৭:০০

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল
১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১৫:০৪



বাগদাদে মার্কিন নারী সাংবাদিককে অপহরণ
বাগদাদে মার্কিন নারী সাংবাদিককে অপহরণ
১ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫২:৪৩


বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
১ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:২৪





Follow Us