• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:৪৩ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ১৫ জন গ্রেফতার

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৯:৪৯

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ১৫ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে ২৮ মার্চ শনিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।

Ad
Ad

অভিযানে ১২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ২১০ পুরিয়া হেরোইন এবং ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

Ad

এছাড়া চুরি ও অন্যান্য মামলার সঙ্গে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
২৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩০:৪২







Follow Us