নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ।
৩০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার থলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া বাজার থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে পাকা সড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন। এ সময় গাড়ি থেকে ১৬ বস্তায় রাখা মোট ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল জব্দ করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক মালামালসহ গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available