গোলাম মোস্তফা, পিরোজপুর : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমান এমপি বলেছেন, “শিক্ষার মানোন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
১৫ এপ্রিল দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ফজিলা রহমান মহিলা ডিগ্রী কলেজে বর্ষবরণ উৎসব উপলক্ষে কলেজের বকুলতলা আয়োজিত অনুষ্ঠানে কলেজের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী আরও বলেন, “ফজিলা রহমান মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কলেজে একটি আধুনিক ছাত্র নিবাস নির্মাণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে একাডেমিক ভবন সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অধ্যবসায় অপরিহার্য। প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে পারে।”
এ সময় গর্ভনীং বডি সদস্য এডভোকেট রুহুল আমিন অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available