• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৬:১৬ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

গড়াই নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৯:০৯

গড়াই নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

৮ মার্চ রোববার সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তাইবার মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে। এ ঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে একই এলাকার সোহেলের মেয়ে সুরাইয়া (৮) নামে আরেক শিশু। নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাইবার মরদেহ উদ্ধারের পর থেকে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

Ad

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ৭ মার্চ শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝ নদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের মুখে পড়ে যায়। এসময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।

এদিকে নিখোঁজ শিশুর সন্ধানে নদীর তীরে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসি।

খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন এশিয়ান টিভিকে জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩১:০৯



বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৬:৪৭



Follow Us