• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৫৬:১৬ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে গ্রাহকদের ৪শ’ কোটি টাকা আত্মসাতের মামলার পলাতক আসামি গ্রেফতার

৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৪:৩৩

জামালপুরে গ্রাহকদের ৪শ’ কোটি টাকা আত্মসাতের মামলার পলাতক আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৪শ’ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জামালপুর র‍্যাব-১৪ এর আভিযানিক দল।

৫ আগস্ট বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব -১৪ জামালপুর সিপিসি-১। এর আগে মঙ্গলবার বিকালে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আবদুল ওয়াহেদ (৫৫)।

র‍্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। এর পর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। ওই মামলায় বিজ্ঞ আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেফতার অভিযানে নামেন।

র‍্যাব জানায়, গ্রেফতারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪