• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৯:৩৬ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ নভেম্বর রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় পৃথক স্থান থেকে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত গণি মিয়ার ছেলে শাহীন হাজারী (৪৭)। তিনি রামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

আরও পড়ুন

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অপরজন হলেন- নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া (তেলিপাড়া, পীরবাড়ি) এলাকার মো. এলেম খাঁর ছেলে মারুফ হাসান পাভেল (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে রামরাইল এলাকা থেকে শাহীন হাজারীকে এবং নাটাইয়ের আমতলী এলাকা থেকে মারুফ হাসান পাভেলকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর মডেল থানায় নেওয়া হয়।

ওসি খাইরুল আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জামালপুরে বাসর ঘরে নববধূকে রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন বর

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ