ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ কাজী আশরাফ(৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি নড়াইল জেলার এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি ছিলেন। এসময় তার সাথে থাকা মাহামুদুল হাসান অনিক নামে আরেকজন আহত হন।
নিহতের মেয়ে জামাই সনি চৌধুরী জানান, রোববার সকালে তারা দু’জন ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে দোলা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান বলে জেনেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available