জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১।
একই সঙ্গে তাকে পৃথক দুটি ধারায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১ নভেম্বর রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবক। অপহরণের ৭ দিন পর ওই শিক্ষার্থীকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।
এঘটনায় ২০ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।
ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রোববার দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।
এসময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান শাকিলকে ও ৮ লাখ টাকা জরিমানা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available